ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২ • ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ • নিরাপদ ঘরের অপেক্ষায় পাইকগাছার বৃদ্ধ সাকাত মোড়ল ও অসুস্থ স্ত্রী • ভেড়ামারার মাঠে বেড়ে উঠছে ধান, ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশা কৃষকের • আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা • সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

বরিশাল: আগৈলঝাড়ায় ১৫টি মাদ্রাসার ১০৭ শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা সদরের ফুল্লশ্রী হেলিপ্যাড-সংলগ্ন দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশের আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. নুরুন নবী। উপজেলার ১৫টি মাদ্রাসার ১০৭ জন প্রতিযোগী ৩০, ২০, ১০ ও ৫ পারা—এই চারটি বিভাগে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাগধা কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মুফতি মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগধা কওমি মাদরাসার সিনিয়র উস্তাদ হাফেজ কারি মো. শহিদুল ইসলাম এবং দারুল উলুম কওমি মাদরাসার সিনিয়র উস্তাদ হাফেজ কারি মো. ওবাইদুল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, গৈলা আল ফারুক ইয়াতিমখানা ও মাদরাসার সুপার সৈয়দ মো. ইমরান এবং চাঁদশি জামিয়া মোহাম্মদিয়া আজিজিয়া মাদরাসার মুফতি মো. বাইজিদ আহম্মেদসহ অন্যরা।

বিচারকমণ্ডলী প্রতিটি বিভাগ থেকে সাতজন করে মোট ২৮ জনকে বিজয়ী ঘোষণা করেন। পরে বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র ও পুরস্কার হিসেবে ইসলামিক বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদারীপুরের খাগদী জামিয়া কারীমিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৯   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
● সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
● আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
● দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল
● প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার



আর্কাইভ