ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ

ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ

কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভা এলাকায় জনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মসংলগ্ন খেলাঘর ও ফলের দোকানের সামনের নির্ধারিত নো-পার্কিং এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সবিহীন তিনটি ‘ON TEST’ মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি নির্দেশনা অমান্য করে পুনরায় সেখানে গাড়ি পার্কিং করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থদণ্ড দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পৌরসভার নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করে আইন মেনে চলার পাশাপাশি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৬   ১ বার পঠিত  | ●   ●   ●