ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা • ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ • পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব • ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা • আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম • সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান • কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম: জেলার উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। কিশোরী সেখানে গেলে আগে থেকেই অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় সে।

এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে বাইজিদ সরদার ও নয়ন ফারাজিকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
● জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
● উলিপুরে যাত্রা শুরু করল খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’
● মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া
● সিজারের পর রক্তের প্রয়োজন, সকালে মিলল প্রসূতির নিথর দেহ



আর্কাইভ