ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম: জেলার উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। কিশোরী সেখানে গেলে আগে থেকেই অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় সে।

এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে বাইজিদ সরদার ও নয়ন ফারাজিকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●