ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ • উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা • ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ • পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব • ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা • আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম • সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮

চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


মিয়ানমারে পাচারের আগেই ভোলায় ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮

ভোলা: ভোলার চরফ্যাসন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আট পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান এবং নোয়াখালীর মো. সেলিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১৯:২১   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮
● পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব
● কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন
● পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩
● কাঁঠালিয়ায় হেলালকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার



আর্কাইভ