![]()
ঢাকা: নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের র্যালিতে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ (৫৭)। অসুস্থ হওয়ার পর স্ট্রোকে তাঁর মৃত্যু হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি সিংগাইর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর মহল্লার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১:১০:২৪ ২ বার পঠিত | ● তোফাজ্জল হোসেন তোফাজ ● মানিকগঞ্জ বিএনপি ● সিংগাইর উপজেলা বিএনপি