ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • চরফ্যাসনে চেয়ারম্যান পদে লড়তে তামিম সিকদারের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

গলাচিপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


গলাচিপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

পটুয়াখালী: গলাচিপায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাব খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১২   ৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
● দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা
● আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
● চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন
● চরফ্যাসনে চেয়ারম্যান পদে লড়তে তামিম সিকদারের মোটরসাইকেল শোডাউন



আর্কাইভ