ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা • লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলা: লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক মো. আল আমিন ফরাজী চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ২৯৯।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৩   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান
● লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
● দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা
● আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
● চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন



আর্কাইভ