ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা • লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

নীলফামারী: ডিমলায় ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মজিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার অধ্যাপক সেলিম জাহাঙ্গীর এবং আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম স্বপন (বিএসসি)। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৯   ১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন
● ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
● উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
● উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
● জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড



আর্কাইভ