ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মো. কামাল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার হাওলাদার এবং রাজাখালী খান বাড়ি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান প্রমুখ।
সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন পায়রা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হোসাইন আহমদ কবির হাওলাদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন সমন্বিত মৎস্যচাষী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সোহরাব হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৭ ১ বার পঠিত | ● জাতীয় সমবায় দিবস ● দুমকি পটুয়াখালী ● ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬