ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা • লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


র‍্যালি ও আলোচনা সভায় চরফ্যাশনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

ভোলা:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। এটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর, মালতিয়া উপজেলা জামায়াতের আমির, চরফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউজ বিল্ডিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, একই সমিতির সহসভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা এবং উপজেলা কেন্দ্রীয় সমিতির সাবেক সভাপতি জাফরুল্লাহ বাবুল।

সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন হজ অ্যান্ড ওমরাহ সঞ্চয় ও ঋণদানকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, নজরুল নগর কৃষি উৎপাদন সমিতির সভাপতি কামরুল সিকদার এবং পূর্ব চরচর মৎস্য আড়ত সমিতির সভাপতি শাহে আলম ফরাজী।

বক্তারা বলেন, সমবায় সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৭   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান
● লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
● দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা
● আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
● চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন



আর্কাইভ