ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নীলফামারী: ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডি.আর), উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্যসচিব তরিকুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্যসচিব আলমগীর হোসেন, ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখা এবং স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩১ ২ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● ডিমলা বিএনপি ● নীলফামারী