ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা:বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে রবিবার সকাল ১১টায় আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ প্রায় ১০-১২ হাজার মানুষ অংশ নেন।
রবিবার সকাল ১১টায় আমতলী একে স্কুলসংলগ্ন মাতৃছায়া ক্লিনিকের সামনে থেকে মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, কামরুজ্জামান জিরু মৃধা, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান টারজন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ, কুকুয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন ও মহিউদ্দিন স্বপন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাকিব, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিমন, আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জালাল আহম্মেদ মৃধা, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জসিম, কুকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুব, আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৮ ৮ বার পঠিত | ● আমতলী বিএনপি ● জালাল উদ্দিন ফকির ● বিপ্লব ও সংহতি দিবস