ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা • লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান

কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান

পিরোজপুর: কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দীন মোহাম্মদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শ্রেষ্ঠ শিক্ষক আল মামুন, গুণী শিক্ষক শামসুন্নাহার এবং নবনিযুক্ত শিক্ষকদের পক্ষে আহসানুল হক শান্ত ও ফেরদৌসী জাহান উপমা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবন ও শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকেরাই জাতি গড়ার কারিগর। নতুন যোগদানকারী সহকারী শিক্ষকেরা তাঁদের মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি। কাউখালীর প্রাথমিক শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, কাউখালীতে নতুন, প্রাণবন্ত ও মেধাবী সহকারী শিক্ষকদের পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করে তুলতে তাঁদের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। শিক্ষক সমিতির সঙ্গে সমন্বয় রেখে এবং সরকারি নীতি অনুসরণ করে প্রাথমিক শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৭   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান
● লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
● দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা
● আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
● চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন



আর্কাইভ