ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন • ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা • লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক • ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ • ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান • চরফ্যাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা

ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আউরের বিলে অভিযান চালিয়ে ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পরে আউরের বিলের বটতলায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে ভেড়ামারা থানার এএসআই মোঃ আল-আমিনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:০১:০০   ১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা
● ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান
● ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা
● ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
● চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন



আর্কাইভ