![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আউরের বিলে অভিযান চালিয়ে ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পরে আউরের বিলের বটতলায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই মোঃ আল-আমিনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:০১:০০ ৩ বার পঠিত | ● আউরের বিল ● নিষিদ্ধ জাল জব্দ ● ভেড়ামারা চায়না দুয়ারি জাল