ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলা: লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক মো. আল আমিন ফরাজী চরলক্ষি ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ২৯৯।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৩   ৪ বার পঠিত  | ●   ●   ●