![]()
পটুয়াখালী:দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর নেতৃত্বে উপজেলার থানাব্রিজ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। পরে লেবুখালী-বাউফল সড়ক হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় থানাব্রিজে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, সাবেক যুবনেতা ফেরদৌস আলম, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার প্রমুখ।
র্যালি শেষে উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১০ ১ বার পঠিত | ● আলতাফ হোসেন চৌধুরী ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● দুমকি বিএনপি ● পটুয়াখালী