ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা • চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে • সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার

চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার

ভোলা: চরফ্যাসনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তাঁরা বিষয়টি সেলিমের স্বজনদের জানান। স্বজনেরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে সেলিম ওই সুপারি বাগানে গেলেন, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

চরফ্যাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৫   ১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার
● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন
● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
● নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
● চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে



আর্কাইভ