ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমোহন উপজেলার ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়ন শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নবগঠিত কমিটিতে মো. শাহজাহাদা আহমেদ মিয়াজিকে আহ্বায়ক এবং রাসেল বাচ্চু মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. হোসেন মুন্সিকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহিন আলম, মতিন মাতাব্বর, মো. ফারুক হোসেন, মো. ফরহাদ হাওলাদার ও মো. ছালাউদ্দিন।
সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মো. মহিউদ্দিন সুমন পাটওয়ারী, মো. জাহিদুল ইসলাম মিশু, মো. মনির ও মো. রাসেল।
নবগঠিত কমিটির নেতারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৫ ৫ বার পঠিত | ● মোতাহার নগর ইউনিয়ন যুবদল ● রাসেল বাচ্চু মাতাব্বর ● লালমোহন উপজেলা যুবদল ● শাহজাহাদা আহমেদ মিয়াজি