ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের গ্রাহক সম্মেলন • আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পরও উত্তেজনা, আহত ৮ • চাটমোহরে সার লুট, ডিলারের গোডাউন ভেঙে নেওয়া হলো ৬১১ বস্তা • লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন • আমতলীতে ‘নূরজাহান ক্লাব স্মৃতি লাইব্রেরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন • সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা • নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর • রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান • ভেড়ামারায় শীতের রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা • ডেঙ্গু প্রতিরোধে ভেড়ামারায় পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্ব


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্টে অংশ নিচ্ছে ২৯৬ শিক্ষার্থী

কাউখালীতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্টে অংশ নিচ্ছে ২৯৬ শিক্ষার্থী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬


কাউখালীতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্টে অংশ নিচ্ছে ২৯৬ শিক্ষার্থী

পিরোজপুর: কাউখালীতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার নির্ধারিত তিনটি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষা শুরু হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৯৬ জন শিক্ষার্থী এ মেধা যাচাই পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১১৮ জন ছাত্র ও ১৭৮ জন ছাত্রী। চার দিনব্যাপী এ পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছে। আগামী ১২ নভেম্বর পরীক্ষা শেষ হবে।

মূল বৃত্তি পরীক্ষার আগে এ ধরনের মডেল টেস্ট শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, চূড়ান্ত বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার আগে শিক্ষার্থীদের জন্য এ মডেল টেস্ট অত্যন্ত জরুরি। এর মাধ্যমে তারা পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, যা তাদের মানসিকভাবে প্রস্তুত হতে এবং আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে।

তিনি আরও বলেন, এ পরীক্ষার ফলে শিক্ষার্থীরা মূল বই বিস্তারিত পড়তে আগ্রহী হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের পর তারা নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবে। এতে চূড়ান্ত পরীক্ষার আগেই সেসব দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে।

পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণে সোমবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার। পরিদর্শন শেষে তারা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২১   ৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন
● আমতলীতে ‘নূরজাহান ক্লাব স্মৃতি লাইব্রেরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন
● বিয়েতে অসম্মতি জানিয়ে মাদ্রাসা সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর আবেদন
● কলাপাড়ায় বাবার কাছে মাদক কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
● কাউখালীতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্টে অংশ নিচ্ছে ২৯৬ শিক্ষার্থী



আর্কাইভ