ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের গ্রাহক সম্মেলন • আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পরও উত্তেজনা, আহত ৮ • চাটমোহরে সার লুট, ডিলারের গোডাউন ভেঙে নেওয়া হলো ৬১১ বস্তা • লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন • আমতলীতে ‘নূরজাহান ক্লাব স্মৃতি লাইব্রেরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন • সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা • নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর • রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান • ভেড়ামারায় শীতের রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা • ডেঙ্গু প্রতিরোধে ভেড়ামারায় পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্ব


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান

রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান


রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬


রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান

রংপুর:বঞ্চিত, নির্যাতিত ও পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অন্যদিকে, রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান জানিয়েছেন, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমঝোতা করার উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। এ সময় রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মধ্যে মোট ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তাঁদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের আটজন, গাইবান্ধার আটজন, ঠাকুরগাঁওয়ের একজন এবং লালমনিরহাটের একজন সাংবাদিক রয়েছেন। অনুদানপ্রাপ্তদের মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্য।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।

এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম রফিকুল ইসলাম বলেন, কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক সাংবাদিককে অনুদানের আওতায় আনা সম্ভব হবে। বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সবাইকে নির্ভুলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শহর ও গ্রামে বসবাসরত মৃত সাংবাদিকদের পরিবারের জন্য আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিসি ইসরাত জাহান বলেন, সমাজ ও প্রশাসনকে রাষ্ট্রের কাছে জবাবদিহির আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ ভূমিকা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবিও জানান। তিনি বলেন, রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৬   ৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান
● ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন
● ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
● উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
● উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা



আর্কাইভ