ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন

লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬


লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমোহন উপজেলার ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়ন শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. শাহজাহাদা আহমেদ মিয়াজিকে আহ্বায়ক এবং রাসেল বাচ্চু মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. হোসেন মুন্সিকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহিন আলম, মতিন মাতাব্বর, মো. ফারুক হোসেন, মো. ফরহাদ হাওলাদার ও মো. ছালাউদ্দিন।

সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মো. মহিউদ্দিন সুমন পাটওয়ারী, মো. জাহিদুল ইসলাম মিশু, মো. মনির ও মো. রাসেল।

নবগঠিত কমিটির নেতারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৫   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●