ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ • ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন • আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন, ক্ষয়ক্ষতি নেই • কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে • চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন • ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে কাউখালীর শিক্ষক-শিক্ষার্থীরা • লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার • কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাস • শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা নিয়ে রিজভীর প্রশ্ন • স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে এনসিপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুর: কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের টিফিনের সময় অন্য শিক্ষক ও কর্মচারীদের অনুপস্থিতির সুযোগে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল শ্রেণিকক্ষে একা থাকা ওই ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, লাইব্রেরিতে নেওয়ার পর শিক্ষক তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন। শিশুটি কান্নাকাটি করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও শিক্ষক তাকে ছাড়েননি। পরে বাইরে কারও পায়ের শব্দ শুনে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক তাকে ছেড়ে দেন।

বাড়ি ফিরে শিশুটি তার নানির কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে বলে জানিয়েছে পরিবার।

ঘটনার দিনই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মৌখিকভাবে জানানো হয়। তবে শিশুটির মানসিক অবস্থার অবনতির কারণে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক অভিযোগ করা সম্ভব হয়নি। পরে শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় গত ৮ নভেম্বর ভুক্তভোগী ছাত্রীর মা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল বর্তমানে ছুটিতে রয়েছেন।

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, একজন সরকারি সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছিল, যা থেকে আমি অব্যাহতি পেয়েছি। বর্তমান অভিযোগ সঠিক নয়। আমি ষড়যন্ত্রের শিকার।’

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৯   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ
● আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন, ক্ষয়ক্ষতি নেই
● কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
● ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে কাউখালীর শিক্ষক-শিক্ষার্থীরা
● লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার



আর্কাইভ