ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ফেলে সংরক্ষিত এলাকায় বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বলগেট দিয়ে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সঙ্গে ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে প্রশাসন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জব্দ করা সরঞ্জামের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০৩   ২ বার পঠিত  | ●   ●   ●