ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে অভিযান চালিয়ে ৪৩ দশমিক ৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

১৩ নভেম্বর (শুক্রবার) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।

অভিযানে জব্দ করা ৪৩ দশমিক ৭ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় ভেড়ামারা থানার এএসআই মোঃ রেজাউল হকসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১:০৩:৫৭   ১০ বার পঠিত  | ●   ●   ●