![]()
খুলনা: সুন্দরবনের কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৮:২৯ ১৩ বার পঠিত | ● কয়রা সুন্দরবন ● কোস্ট গার্ডের অভিযান ● সুন্দরবনে হরিণের মাংস জব্দ