ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় যুবলীগের আহবায়ক মাসুম বিশ্বাস গ্রেফতার

তারাকান্দায় যুবলীগের আহবায়ক মাসুম বিশ্বাস গ্রেফতার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


তারাকান্দায় যুবলীগের আহবায়ক  মাসুম বিশ্বাস গ্রেফতার

 

ময়মনসিংহ: তারাকান্দায় মাসুম বিশ্বাস (৩২) নামে এক যুবলীগের আহবায়ক কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ভোর ৪ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা করা হয়েছে।

 

আটককৃত ব্যাক্তি উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মৃত জয়নাল আবেদিন বিশ্বাসের ছেলে ও উপজেলার কাকনী ইউনিয়ন যুবলীগের আহবায়ক  মাসুম বিশ্বাস।

 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, মাসুম বিশ্বাসকে থানায় দায়ের কৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০২:০০   ১৬৭ বার পঠিত  |