ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট » জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন মানিকগঞ্জের সিংগাইরের মিরু

জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন মানিকগঞ্জের সিংগাইরের মিরু


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


 

জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন মানিকগঞ্জের সিংগাইরের মিরু

মানিকগঞ্জ: জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মো. মিজানুর রহমান মিরু। গত ২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মো. মিজানুর রহমান মিরু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা জাতীয় পার্টির ত্যাগী নেতা। এর আগে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চররাজনগর (মুন্সিডাঙ্গি) গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

মিজানুর রহমান মিরু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্র সমাজের রাজনীতি শুরু করি। দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করি। চেয়ারম্যান স্যার যে বিশ্বাসে দায়িত্ব দিয়েছেন তা যেনো যথাযথ ভাবে পালন করতে পারি। জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে কাজ করে যাবো।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:০৪   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ড্রাফট থেকে আরও...


● দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
● হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
● সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
● লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
● আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ