ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » সারাদেশ » নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি আটক, জরিমানায় মুক্তি

নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি আটক, জরিমানায় মুক্তি


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি আটক, জরিমানায় মুক্তি

নবীগঞ্জ: মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার ১ লক্ষ টাকা আদায় সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। মঙ্গলবার বিকালে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাওঁ ইউনিয়নের মাধবপুর এলাকায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঘোলডুবা গ্রামের মৃত হাজী আব্দুল বারিকের ছেলে মোঃ নাজমুল হোসেন নজরুল ধানি জমি থেকে মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছেন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪ জন শ্রমিককে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫৷ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সাবেক চেয়ারম্যান নজরুল জরিমানার টাকা পরিশোধ করলে আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

এস/এন

বাংলাদেশ সময়: ১৯:২১:৩২   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







সারাদেশ থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ