ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরের ৩ ইট ভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

ভূঞাপুরের ৩ ইট ভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 

 ভূঞাপুরের ৩ ইট ভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল: ভূঞাপুরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে ৩ ইটভাটায় ও ২ টি খাদ্যের দোকানে প্রায় ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইট পোড়ানোর অনুমতি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি ব্যবহারের অনুমতি না থাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত খন্দকার সুরুজ আলমের এসটিআর ব্রিকসকে ২ লক্ষ টাকা, তারিক মাহমুদ কবিরের কবির ব্রিকসকে ৩ লক্ষ টাকা, আখি ব্রিকসের ম্যানেজার মাহবুব আলম স্বপনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অপর দিকে ভোক্তা অধিকার আইনে খাদ্যে ভেজাল ও ভেজাল বস্তা ব্যবহারের অভিযোগে নিকরাইল বাজারের হারুন কে ৫০ হাজার টাকা এবং গোবিন্দাসী বাজারের শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে যৌথভাবে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, অবৈধ ইট ভাটা ও ভেজাল বিরোধি অভিযান অব্যাহত থাকবে।

এস/এন

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৬   ২৬৬ বার পঠিত  |