ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের কাউখালী উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ৫ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা গ্রাম আদালতের কর্মকর্তা মৌসুমী আক্তার মৌ। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, গ্রাম আদালতের উপজেলা কর্মকর্তা পারভিন আক্তার, ইউপি সদস্য আজম আলী খান, মাসুদ হোসেন, রুবেল রিয়াজী, ঝর্ণা রানী দাস, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল প্রমুখ।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পেশার ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে গ্রাম আদালতে মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমস্যার সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়।

এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত করতে হবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে ইউনিয়ন পরিষদ সত্যিকারের জনগণের সেবা দিতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে। কোন খরচ ছাড়া সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো গ্রাম আদালত।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম আদালতে মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি করি। গ্রাম আদালত সচল হলে মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করলে শত্রুতা বাড়ে না। মামলা হলে শত্রুতা বাড়ে।

এস/এন

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৪   ২৮৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ