ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪২:১৪   ১৫৫ বার পঠিত  |