ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত

কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত

পিরোজপুর: কাউখালীতে অটোচাপায় স্কুল ছাত্রী নিহত। জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে হাবিবা (৬)।

বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যান।

হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিলেন এবং নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ ড্রাইভার ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণে প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এভাবে সড়ক দুর্ঘটনায় একটি ফুটফুটে বাচ্চা মারা যাওয়ার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা কিছুতেই মানতে পারছে না বাচ্চাটির অকাল মৃত্যু। শিশুটির বাবা ও মা সহ আত্মীয়স্বজনরা শোকে মাতুল হয়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা এলাকাবাসী খুঁজে পাচ্ছে না।

এস/এন

বাংলাদেশ সময়: ১৮:৪২:২৪   ৩৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ