ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


বোয়ালমারী থেকে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: বোয়ালমারী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সদস্য সাইদুল ইসলাম সোহরাবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পাশ্ববর্তী আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় সোহরাবকে তার বোয়ালমারীস্থ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

সোহরাব হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য ও বোয়ালমারী উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মো. রুস্তুম শেখের ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৬ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে স্থানীয় বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় আড়াই হাজার থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামিও করা হয়। ওই বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা সন্দেহ ভাজন আসামী হিসেবে সোহরাবকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে বোয়ালমারী থানা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে ওইদিন রাতেই হস্তান্তর করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ গোলাম রসুল বলেন, আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার সন্দেহজনক আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দেহমূলক আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গুনবহা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় নিয়ে আসা হয়। বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এস/এন

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৪৫   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ