ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারাতে অবৈধ ৪ ইটভাটাকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারাতে অবৈধ ৪ ইটভাটাকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 ভেড়ামারাতে অবৈধ ৪ টি ইটভাটাকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারাতে অবৈধভাবে গড়ে ওঠা ৪ টি ইট ভাটার মালিকদেরকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান। তিনি এই সময় বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যসহ র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) উপস্থিত ছিলেন। অভিযানে খুলনা বিভাগীয় কার্যালয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ছাড়াও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। বাহিরচর ইউনিয়নের ফোর স্টার ব্রিকস কে ৮০ হাজার টাকা, এম এস এস ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এম আর এম ব্রিকসকে ১ লক্ষ টাকা, কে এন্ড বি ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৪ ভাটা মালিককে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার সহ কর্মকর্তা-কর্মচারীগণ।

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, ইট ভাটায় কর্মরত শ্রমিকদের কর্ম সংস্থান হুমকির মুখে পড়ে যাচ্ছে। ইটের বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত বর্তমান আইনের

মধ্যে থেকে ইটভাটা গুলো চালানোর সুযোগ দেন। প্রতিবছর ইটভাটা প্রতি ৫ লক্ষ টাকা ভ্যাট, আয়কর, স্থানীয় ভূমি আইকর সহ সরকারি খাতে প্রদান করে আসছে। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। সম্প্রতিকালে পরিবেশ অধিদপ্তর থেকে জেলা, বিভাগ থেকে আগত টিম বিভিন্ন ভাটায় অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা জরিমানা সহ অনেক মালিকের ভাটা ইতিমধ্যে ভেঙ্গে ফেলেছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ভাটা মালিক সমিতির আকুল আবেদন, ইটভাটা পরিচালনায় ছাড়পত্র জটিলতা নিরসনে সহজ নির্দেশ দিবেন।

এস/এন

বাংলাদেশ সময়: ১৯:১১:১৪   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ