ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে • ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে • বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস • নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ • টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের একাধিক গাড়ি • ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা-আগুন, গ্রেপ্তার ৫ • টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন • গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা • পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি

ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বারোমাইলের জিন্নার ভাটা সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানকালে ভেকু ও ড্রাম ট্রাকের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত সরঞ্জামগুলো তাৎক্ষণিকভাবে অচল (ইমোবিলাইজ) করা হয়।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১২৯/২৬-এর মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারার উপধারা (খ) অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে ভেড়ামারা থানা পুলিশ সহযোগিতা করে। অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৩৮   ১৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী
● দাম বাড়ার অজুহাত আছে, কমানোর বেলায় যত টালবাহানা
● ছয় দিন নিখোঁজের পর কালীনদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
● আট মাস পর কয়রা থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩



আর্কাইভ