ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে মাদক সেবনের দায়ে ইমাম হোসেন (৫৩) ও মীর এনামুল হক (৪২) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন উপজেলার হাজীপুর ভেবড়া গ্রামের মৃত পেশান উদ্দিনের ছেলে এবং মীর এনামুল হক একই উপজেলার সাটিয়া গ্রামের মীর আব্দুর রহমানের ছেলে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। এ সময় ইমাম হোসেনের বাড়িতে মাদকদ্রব্য সেবন এবং সেবনের আলামতসহ ইমাম হোসেন (৫৩) ও মীর এনামুল হককে (৪২) আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও ১০টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২২:০০ ১৩ বার পঠিত | ● ইমাম হোসেন ● এনএম ইশফাকুল কবীর ● পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান