ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রাজধানী: খিলগাঁও এলাকায় নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. হুমায়ুন কবির (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার একটি অভিযানিক দল নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, একটি পেনড্রাইভ, দুটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৫ ১৩ বার পঠিত | ● খিলগাঁও ● ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ● মো. হুমায়ুন কবির