ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে • ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে • বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস • নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ • টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের একাধিক গাড়ি • ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা-আগুন, গ্রেপ্তার ৫ • টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন • গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা • পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


নাটোরে রেললাইনে আগুনের খবর, সত্যতা নিয়ে অনিশ্চয়তা

নাটোর: নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

স্থানীয় ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম  বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এরপর আমাদের ১০ থেকে ১৫ জন লোক রেললাইন এলাকায় খোঁজখবর নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে সেখানে সত্যিই আগুন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন  বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ বিষয়ে স্থানীয় গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, সন্ধ্যার দিকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে সকালে রেললাইনের ওপর ছাইয়ের উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।’

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৬:০৬   ৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ
● জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‍্যালি



আর্কাইভ