![]()
নাটোর: নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
স্থানীয় ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এরপর আমাদের ১০ থেকে ১৫ জন লোক রেললাইন এলাকায় খোঁজখবর নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে সেখানে সত্যিই আগুন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ বিষয়ে স্থানীয় গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, সন্ধ্যার দিকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে সকালে রেললাইনের ওপর ছাইয়ের উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।’
এন/ আর
বাংলাদেশ সময়: ০:০৬:০৬ ৫ বার পঠিত | ● আমহাটি ● ঢাকা-পঞ্চগড় রেললাইন ● নাটোরে রেললাইনে অগ্নিসংযোগ