ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনে গাছবোঝাই টমটমের বাঁধন ছিঁড়ে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে সবুজ (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শশীভূষণ থানার দক্ষিণ মঙ্গল গ্রামের মাদ্রাসা বাজার এলাকায় সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সবুজ চরকলমী ইউনিয়নের উত্তর মঙ্গল গ্রামের মৃত আনিছল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ পেশায় একজন টমটম চালক ছিলেন। ঘটনার দিন তিনি টমটমে বিভিন্ন প্রজাতির গাছ বোঝাই করে রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। দক্ষিণ মঙ্গল গ্রামের মাদ্রাসা বাজার এলাকায় সেতুতে ওঠার সময় টমটমে বাঁধা গাছগুলোর রশি ছিঁড়ে যায়। এ সময় নিজেকে রক্ষার জন্য তিনি টমটম থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান। পরে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, তিনি এ বিষয়ে অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৪:২২ ১৯ বার পঠিত | ● চরফ্যাসনে টমটম চালকের মৃত্যু ● ভোলা সড়ক দুর্ঘটনা ● শশীভূষণ থানা