ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামে জিলানির বাড়িতে যান। মিছিলকারীরা বাড়িতে চড়াও হলে পরিবারের সদস্যরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এরপর বাড়িতে আগুন দেওয়া হয়।
সড়কে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানিয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সোয়া ১০টা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলছিল।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পাটগাতীর বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে আন্দোলনের কারণে স্টেশন থেকে বের হতে পারছিলেন না তাঁরা। স্থানীয় কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। তিনি নতুন যোগ দিয়েছেন জানিয়ে ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান বলতে পারেননি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৫ ১০ বার পঠিত | ● এস এম জিলানি ● গোপালগঞ্জ-৩ ● টুঙ্গিপাড়া ● পাটগাতী