ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে • ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে • বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস • নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ • টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের একাধিক গাড়ি • ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা-আগুন, গ্রেপ্তার ৫ • টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন • গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা • পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল

দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দিনদুপুরে চাকরিজীবীর বাড়িতে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল

গাজীপুর: কালীগঞ্জে এক চাকরিজীবীর বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও (চহিদার বাড়ী) এলাকায় মৃত আমির আলীর স্ত্রী সম্পা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পা বেগম বাদী হয়ে সোমবার রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর সম্পা বেগম ‘প্রাণ-আরএফএল গ্রুপে’ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে তিনি বসতঘর ও প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মস্থলে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে প্রধান ফটকের তালা খুলতে গিয়ে দেখেন, গেটটি ভেতর থেকে বন্ধ। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে গেট খুলে দিলে তাঁরা দেখতে পান, বসতঘরের দরজার ছিটকিনি ভাঙা। ঘরের ভেতরে স্টিলের আলমারি ও কেবিনেটের তালা ভেঙে মালামাল তছনছ করা হয়েছে।

ভুক্তভোগী সম্পা বেগম জানান, চোরেরা আলমারির ড্রয়ারে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ২টি লকেটসহ ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, ৩টি আংটি ও ১টি রিং নিয়ে গেছে। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য মালামালও চুরি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মিলিয়ে মোট ১০ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:১৪   ১৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
● টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের একাধিক গাড়ি
● ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত
● নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা-আগুন, গ্রেপ্তার ৫
● টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন



আর্কাইভ