ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে • ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে • বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস • নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ • টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের একাধিক গাড়ি • ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা-আগুন, গ্রেপ্তার ৫ • টুঙ্গিপাড়ায় এমপি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন • গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা • পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর

৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর

ভোলা: লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত পুকুরটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের সৌন্দর্যবর্ধন এবং জনগণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুরপাড়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি পৌরশহরের বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করতেও অভিযান চালানো হয়।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:৪৮   ১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা
● চরফ্যাসনে টমটম থেকে লাফিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
● লালমোহনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার
● ৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর
● কাউখালীতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি সভা



আর্কাইভ