ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর

৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


৩৫ বছর পর দখলমুক্ত হলো লালমোহনের সরকারি পুকুর

ভোলা: লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত পুকুরটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের সৌন্দর্যবর্ধন এবং জনগণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুরপাড়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি পৌরশহরের বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করতেও অভিযান চালানো হয়।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:৪৮   ১৩ বার পঠিত  | ●   ●   ●