ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সাবেক এমপির ছেলে কামাল দেওয়ান মারা গেছেন

কালীগঞ্জে সাবেক এমপির ছেলে কামাল দেওয়ান মারা গেছেন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে সাবেক এমপির ছেলে কামাল দেওয়ান মারা গেছেন
গাজীপুর: কালীগঞ্জে সাবেক এমপি হাছিরউদ্দিন দেওয়ানের বড় ছেলে কামাল উদ্দিন দেওয়ান মারা গেছেন। বুধবার ভোর ৪.৫০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তর ভাদার্ত্তী এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না
লিল্লাহি….রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলির সদস্য ছিলেন। বাদ আসর কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ভাদার্তী সামাজিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

এস/এন

বাংলাদেশ সময়: ১৯:২৪:১৬   ১৭১ বার পঠিত  |