ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত

কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন
গাজীপুর: কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়নে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। বুধবার সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

কিশোরগঞ্জ থেকে শসা ও গাজর ভর্তি পিকআপ নিয়ে গাজীপুর যাওয়ার সময় হরিদেবপুর এলাকায় আসলে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় খাদ থেকে নিহত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত পিকআপ ভ্যান চালক মো. সাকিব (২২)। সে মাদারীপুর জেলার ডাসার থানার মেধাকুল এলাকার মো. নাছির হোসেনের ছেলে। খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলি এলাকার আব্দুল সোবাহান মোড়লের ছেলে মো.আল-আমিন। সিলেট জেলার ওসমানীনগর থানার দক্ষিণ কালনীরচর গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মো.আব্দুল কাইয়ুম (২৬)।
এস/এন

বাংলাদেশ সময়: ১৯:৩১:১৭   ১৫৬ বার পঠিত  |