ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪

কালীগঞ্জে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪

গাজীপুর: কালীগঞ্জে যাত্রীবাহী দুই সিএনপি মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৯) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে টঙ্গী- কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার নাভানা প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদীর সরকার টেক্রাটাইল মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে আল-আমিন গাজীপুর থেকে সিএনজিযোগে নরসিংদী যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়ক হয়ে নাভানা প্লাস্টিক কারখানা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল-আমিনসহ দুই সিএনজির চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন জানান, দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আল-আমিন নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দু’জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো এবং অপর দু’জন গাজীপুর
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

এস/এন

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৬   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ