ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছাত্রলীগ দেশে অরাজকতা করে শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে: শামা ওবায়েদ

ছাত্রলীগ দেশে অরাজকতা করে শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 ছাত্রলীগ দেশে অরাজকতা করে শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে: শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ছাত্রলীগ নামের সন্ত্রাসী দলটি যেটা এখন নিষিদ্ধ তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে।

আজ (৫ ফ্রেরুয়ারী) বুধবার বিকালে শামা ওবায়েদ তার নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন শিক্ষার জন্য কাজ করে গেছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিনা ভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকার মাদকের ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো। যাতে এ দেশের ছেলেমেয়েরা মাথা উচু করে দাড়াতে না পারে।

তিনি আরও বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ডুকাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। একটি নতুন বাংলাদেশ গড়তে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের স্বরন রেখে বলছি, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নত শিক্ষাবান্দব বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ উপহার দিতে পারবো।

সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লাভলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৪   ২১৬ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ